1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শাহাজাহানের - আজকের কাগজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স-সাইবার ল্যাব উদ্বোধন কুড়িগ্রামে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শাহাজাহানের ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে কটিয়াদী ও মনোহরদী সীমান্তবর্তী এলাকায় গণস্বাক্ষর ও মানববন্ধন ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে কাভার্ডভ্যান- সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

কুড়িগ্রামে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শাহাজাহানের

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাজাহান আলী মন্ডল (মধ্যবয়সী) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজারসংলগ্ন মন্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান আলী ওই গ্রামের মৃত এছাহাক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন শাহাজাহান আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শাহাজাহান আলীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।’

এই বিভাগের আরো খবর