1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সদরঘাটের সাথে মেট্রোরেলের কানেকশন নিয়ে চিন্তাভাবনা চলছে - আজকের কাগজ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সদরঘাটের সাথে মেট্রোরেলের কানেকশন নিয়ে চিন্তাভাবনা চলছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৩:২৮ পিএম
শেয়ার করুন

পুরান ঢাকার সদরঘাট পর্যন্ত মেট্রোরেলের কানেকশন দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৫ এপ্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি, তারা স্বাভাবিকভাবে লঞ্চে চলাচল করতে পারছেন। কোনো ধাক্কাধাক্কি নেই। আগে দেখতাম লঞ্চে জায়গা নেওয়ার জন্য রাত ৮টায় লঞ্চে ছেড়ে যাবে কিন্তু যাত্রীরা সকাল বেলা এসে বসে থাকত দুপুরের খাওয়া-দাওয়া নিয়ে। বর্তমানে সেই অবস্থাটা নেই। আস্তে আস্তে এ পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, সাংবাদিকদের কাছে একটা লোভনীয় ছবি ছিল, যে পুরো লঞ্চ থেকে ছাদ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। এই ছবি কিন্তু এখন আর পাওয়া যাবে না। গতকালকে আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম, বললাম, এটা এখন একটা ইতিহাস এটা আর ফিরে আসবে না।

মেট্রোরেলের সুবিধা পুরান ঢাকাবাসীও পাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাল্টিমোডাল কানেকটিভিটির বিষয়ে ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। পাঁচ বছরে তেমন কিছু করতে না পারলেও বিগত ১৫ বছরে তিনি বাংলাদেশকে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপহার দিয়েছেন। সদরঘাটের সাথে মেট্রোরেলের কানেকশন নিয়েও চিন্তাভাবনা চলছে। ঢাকা শহরে বসবাসকারী দক্ষিণঞ্চালবাসীও মেট্রোরেলে করে সদরঘাট আসতে পারবে। এটা অল্প কিছুদিনের মধ্যেই পাবে। আগামী দিনে সদরঘাট আরও ফিটফাট হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাজিদুল ইসলাম, যুগ্মসচিব মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর সদস্য সেলিম ফকির উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী সদরঘাটে নৌযান ও ঘাট কর্মীদের মধ্যে ইফতার বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *