রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ

সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান, আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন প্রামাণিক ওরফে এলিচকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াস হোসেন প্রামাণিক এলিচ ওই গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর সংশোধনী-২০১৩ অনুযায়ী দায়ের করা ওই মামলায় এলিচ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশি অভিযানে গ্রেপ্তারের পর রোববার (২২ নভেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ইলিয়াস হোসেন প্রামাণিক এলিচকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর