1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সমলয় চাষাবাদে খরচ কমবে - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকানরা যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির তিন নগরীতে মেয়র পদে লড়বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সমলয় চাষাবাদে খরচ কমবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ ১২:২৫ পিএম
শেয়ার করুন

ধান চাষে অতিরিক্ত খরচ, শ্রমিক সংকট ও সময় অপচয়রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় সিলেটের বিশ্বনাথে শুরু হয়েছে ‘সমলয়’ পদ্ধতিতে চাষাবাদ। এ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। কৃষিতে খরচ সাশ্রয়ী এ নতুন মাত্রা ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বাধুনিক এ কৃষি প্রযুক্তির মাধ্যমে সাধারণত ধানের একই জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইচ ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুুষম সার প্রয়োগ ও ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করা হয়। এতে খরচ সাশ্রয় ও শ্রমিক সংকট কাটিয়ে উৎপটাদন বাড়ানো যাবে বলে জানিয়েছে কৃষি সংশ্লিষ্টরা।

গেল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের পরগনা বাজারে সমলয় চাষাবাদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এর আগে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন।

বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। যার একটি হচ্ছে সমলয় পদ্ধতি। এ পদ্ধতিতে বীজতলা তৈরি, চারা রোপণ ও ধান কর্তন সবই হবে যন্ত্রের মাধ্যমে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে, দূর হবে শ্রমিক সংকট। কৃষকরা হবেন আরো অধিক লাভবান। এ বছর ৫০ একর জমিতে সাড়ে ৪ হাজার ট্রে-তে প্রথমবারের মতো ৪৫ জন কৃষকের জমিতে ধান রোপণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর