
স্বাধীন বাংলায় বাস করি,
স্বাধীন মত প্রকাশ করি।
চলি মোরা স্বাধীনভাবে,
পরাধীন ছিলাম কবে?
শাসন করতো অন্য দেশ,
ছিল না এমন পরিবেশ।
বাংলা একদিন ছিল পরাধীন,
সালাম-বরকত করেছে স্বাধীন।
লাখো শহীদের রক্তে কেনা,
মা-বোনের অশ্রুতে বোনা।
এই স্বাধীনতার ঋণ,
শোধ হবে না কোনোদিন।
পাকবাহিনীর ভয়ে মানুষ,
খাওয়া ভুলে করতো উপোস।
ঘুমহীন কেটেছে কত রাত,
আতঙ্কে কেটেছে প্রভাত।
স্বাধীনতা মোরা ঠিকই পেয়েছি,
রফিক-জব্বারকে হারিয়েছি।
বাংলা আজ নয় অবহেলা,
গর্ব করি আমার এই বাংলা।
এই আমার বাংলাদেশ,
পেয়েছি মুক্ত পরিবেশ।
লিখে যাই এই বাংলা নিয়ে,
স্বাধীন হলো কত প্রাণ দিয়ে।