1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ - আজকের কাগজ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৫ পিএম
শেয়ার করুন

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সঙ্গে এই সীমার মধ্যে থাকা বিদ্যমান কোনো বেসরকারি হাসপাতালে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নং-০৩ এর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর