1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাতকানিয়া-বাঁশখালীতে বন্যার পানিতে পানিবন্দি হাজারো মানুষ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩

সাতকানিয়া-বাঁশখালীতে বন্যার পানিতে পানিবন্দি হাজারো মানুষ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৮:১৫ পিএম
শেয়ার করুন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির কারণে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বেশির ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। এতে অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানিবন্দি অনেক পরিবার খাদ্য সংকটে ভুগছে। অনেকের ঘরে রান্না করার মতো পরিবেশ নেই, ফলে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় ওষুধের অভাবও দিন দিন প্রকট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বন্যা পরিস্থিতির অবনতি হলেও এখনো পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো ধরনের ত্রাণসামগ্রী পৌঁছেনি। এতে দুর্ভোগ আরও বেড়ে গেছে।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং মানবিক সংগঠনগুলোর প্রতি দ্রুত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হলে পানিবন্দি মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

এই বিভাগের আরো খবর