1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭ পিএম
শেয়ার করুন

বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এঘটনায় যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগিটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার প্রধান রেলগেটে ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে। এদিকে লাইনচ্যুত ওই বগি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বেগম জানান। তিনি বলেন,দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এই বিভাগের আরো খবর