1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে মাদ্রাসা ঘিরে মুখোমুখি দুই পক্ষ, পাল্টাপাল্টি মানববন্ধন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

সাপাহারে মাদ্রাসা ঘিরে মুখোমুখি দুই পক্ষ, পাল্টাপাল্টি মানববন্ধন

তোফায়েল আহমেদ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫২ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহারে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই প্রতিষ্ঠানকে ঘিরে পরস্পরবিরোধী অভিযোগ ও দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার সামনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনঃনিয়োগের দাবিতে গ্রামবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাপানিয়া গ্রামের বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করে পুনঃনিয়োগের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ-বাণিজ্যের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তাদের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
অন্যদিকে, দুপুর ১টার দিকে মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর হামলার প্রতিবাদে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।


এ সময় বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর সংঘবদ্ধভাবে হামলা করা হয়েছে। তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচির ব্যানারে হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
দুটি কর্মসূচিতেই বক্তারা নিজ নিজ দাবির পক্ষে বক্তব্য দেন। ফলে একই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে উত্থাপিত অভিযোগগুলোর প্রকৃত সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর