1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সারাদেশে ৫ আগস্ট জামায়াতের গণমিছিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয় স্পেনে মুসলিমদের বিদেশি তকমা ও বর্ণবাদী বিদ্বেষ মানিক পশারীর মৃত্যু ও সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন

সারাদেশে ৫ আগস্ট জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৩:২১ পিএম
শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াতে ইসলামী।

শনিবার (০২ আগস্ট) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট মঙ্গলবার জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখাকে শান্তিপূর্ণ গণমিছিল করার আহ্বান জানান।

গণমিছিল সফল করতে দলটির নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নিতে এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে বলেন তিনি।

জামায়াতের গণমিছিলে দলটির নেতাকর্মীদের পাশাপাশি দেশের অন্য নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চান।

এই বিভাগের আরো খবর