1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, দুজনের পদ স্থগিত - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, দুজনের পদ স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৩:৫২ পিএম
শেয়ার করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা নিহতের পর থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

গতকাল বুধবার দিবাগত মাঝ রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাত ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়।

পদ স্থগিত হওয়া বিএনপি নেতারা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।

চিঠিতে বলা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনার প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো।

কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্তপূর্বক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর (অব.) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সাত নেতাকর্মী আহত হন।

গতকাল বুধবার রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (৩৫) মৃত্যু হয়। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এই বিভাগের আরো খবর