1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সীমান্তে সতর্ক বিজিবি, সাপাহারে ১০ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সীমান্তে সতর্ক বিজিবি, সাপাহারে ১০ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
সুবেদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তসংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর পাড়ের কাঁচা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, গবাদিপশু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *