1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সীমান্তে সাঁড়াশি অভিযানে ২৪ লাখ টাকার চোরাচালান জব্দ - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সীমান্তে সাঁড়াশি অভিযানে ২৪ লাখ টাকার চোরাচালান জব্দ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিচালিত এসব অভিযানে আটককৃত মালামালের মোট সিজারমূল্য ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য ও গবাদিপশু জব্দ করা হয়, যা অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল।
ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *