1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সোনার দাম আবারো বেড়ে সর্বোচ্চ রেকর্ড - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

সোনার দাম আবারো বেড়ে সর্বোচ্চ রেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ২:২৫ পিএম
শেয়ার করুন

দেশের বাজারে আবারো সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ২৭৫ টাকা বাড়ানো হয়েছে। এর ১০ দিন আগে সোনার দাম কমানো হয়েছিল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এ দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৮৪৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি।

২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের সোনার দাম এখন পড়বে ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৫৬ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ৮৮৪ টাকা।

তবে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর