1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রীর সহায়তায় শিশুকে ধর্ষণের অভিযোগ - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

স্ত্রীর সহায়তায় শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৮ পিএম
শেয়ার করুন

ঢাকার নবাবগঞ্জে স্ত্রীর সহায়তায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর এলাকার মো. মঙ্গল (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে একই এলাকার ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শান্তিনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মঙ্গল (৬০), তার স্ত্রী লিপি বেগম (৪৫) ও বিলপল্লি গ্রামের মুনছের আলীর ছেলে মো. আলমাছের (৫০) বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, মেয়েটির মা নেই, বাবা রাজমিস্ত্রির কাজ করায় সারা দিন বাহিরে থাকতেন। এ সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মঙ্গল মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে তার স্ত্রীর সহায়তায় মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেওয়া হয়। মেয়েটিকে আবারও একই কাজ করতে জোর করলে মেয়েটি তার বাবা ও মামাকে ঘটনাটি খুলে বলে।

মেয়েটির মামা বলেন, কতটা নরপিশাচ হলে ছোট মেয়েটিকে ধর্ষণ করতে পারে। তাও স্ত্রীর সহায়তায়। স্থানীয় আলমাছ নামে এক প্রভাবশালী ব্যক্তি এতদিন হুমকি দেওয়ায় আমরা আইনের সহায়তা নিতে পারেনি। শনিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। আমরা চাই আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে অভিযুক্ত মঙ্গলের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *