1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে নষ্ট মরিচ মিশিয়ে গুড়া তৈরি করায় মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক! অবশেষে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠালো আদালত দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, ১৩৫ প্লাটুন মোতায়েন মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত শাহ আমানত বিমানবন্দরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম সোনা উদ্ধার

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে নষ্ট মরিচ মিশিয়ে গুড়া তৈরি করায় মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরি করার অপরাধে এক মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মসলার মিল এবং রেস্টুরেন্টে যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুমিল্লা জেলা কার্যালয়।
জানা গেছে,অভিযানের সময় কিছু ভালো মরিচের সঙ্গে অধিক পরিমাণ নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে ক্রাশিং বা ভাঙানোর সময় হাতে-নাতে ধরা পড়ে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ফ্লোরে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং ক্রাশিং করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী “আল-আমিন ফুড গ্রেইন মসলার মিল”কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরটার বাসি খামির সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে “বাখরাবাদ মাটির হাড়ি” নামের একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. নাজমুস সাকিব এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর