1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৬ বছর পর স্বর্ণ বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর পর স্বর্ণ বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ২:৪৫ পিএম
শেয়ার করুন

বিভিন্ন মানের ২৫ কেজি ৩১২ গ্রাম স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার নিলামের মাধ্যমে ভেনাস জুয়েলার্সের কাছে ১৭ কোটি ৯৯ লাখ টাকায় এ স্বর্ণ বিক্রি করা হয়েছে। প্রায় ১৬ বছর পর নিলামে স্বর্ণ বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে এ স্বর্ণ বিক্রির জন্য ২০২২ সালের নভেম্বরে নিলাম ডেকেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন উপযুক্ত দরদাতা না পাওয়ায় শেষ পর্যন্ত আর স্বর্ণ বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘বুধবার শুল্ক গোয়েন্দাদের জব্দ করা স্বর্ণ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিক্রি করে ১৭ কোটি ৯৯ লাখ টাকা কাস্টমসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। দ্বিতীয়বার নিলামের মাধ্যমে এ স্বর্ণ বিক্রি করা হয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালের ২৩ জুলাই নিলামের মাধ্যমে ২১ কেজি ৮২২ গ্রাম স্বর্ণ বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই বছরের শুরুর দিকে তিন ধাপে আরও ২৫, ২১ ও ২০ কেজি স্বর্ণ বিক্রি করা হয়।

এই বিভাগের আরো খবর