1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে উধাও প্রেমিক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে উধাও প্রেমিক

মনিরুজ্জামান খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ৩:২৭ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় সোহেল রানা নামে এক যুবককে মারধর করে স্ত্রীসহ তার বাড়ির নগদ অর্থ ও অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিক দাঁদন ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে শহরের কাঠপট্টি এলাকার সাপ্তাহিক অবিরাম পত্রিকার হলরুমে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সোহেল রানা।

লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, আমার স্ত্রী সুমা বেগমের সাথে ১ বছর পূর্বে পারিবারিক ভাবে উভয় পরিবারের সম্মতে আমাদের বিবাহ হয়। বিবাহর পর থেকেই আমার স্ত্রীকে নিয়ে আমি শশুর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে বসবাস করে আসছিলাম। পাশেই লিটন মিয়ার বাড়ি আমার স্ত্রীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি তুলে ব্লাকমেইল করে দিনের পর দিন পরকীয়া করার পর জানাজানি হলে ক্ষিপ্ত হয় আমার উপর।

হটাৎ (গত ২৮ এপ্রিল) ২০২৪ তারিখ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ভ্যাপসা গরম এর কারনে আমি বাড়ির পার্শ্বে রাস্তায় হাটা চলা করিতে যাই। এ সময় পূর্বে হইতে উৎপেতে থাকা লিটন মিয়া আমার শয়ন ঘরে প্রবেশ করে। আমি হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করলে লিটনকে দেখতে পাই। এ সময় সে আমাকে এলোপাতাড়ি মারধর করে বিছানায় ফেলে মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে আমাকে বেঁধে রেখে আমার স্ত্রী সহ নগদ আড়াই লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর লিখিত আকারে সাঘাটা থানায় অভিযোগ করলেও এবিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তাই ভুক্তভোগী সোহেল রানা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এই ঘটনার প্রতিকারসহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এই বিভাগের আরো খবর