1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের স্পিকার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের স্পিকার দক্ষিণ আফ্রিকা সফরে নতুন চ্যালেঞ্জের মুখে টাইগাররা নাহিদ: নগর পুড়িলে দেবালায় এড়ায় না এইচএসসিতে জিপিএ কম? ক্যারিয়ার গড়ার কার্যকর উপায় ও পরামর্শ নেশনস লিগ ও টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ আজ ছোট পর্দায় হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর জয়ী শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি

হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের স্পিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
শেয়ার করুন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি আর কখনোই যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না। আল-জাজিরাকে দেওয়া সাম্প্রতিক এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। যুদ্ধ বন্ধের আলোচনায় তেহরানের পক্ষে প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন গালিবাফ। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

স্পিকার বলেন, ওমান ও ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের দেখভাল সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছেছে। প্রায় আট মাস ধরে চলমান সংঘাত নিরসনে ইরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবেই এ সমঝোতা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালিতে কোনো আন্তর্জাতিক জলসীমা বা উন্মুক্ত জলরাশি নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের বিধান এখানে কার্যকর হবে না। গালিবাফের ভাষ্য অনুযায়ী, এই প্রণালির নিয়মাবলি কেবল তীরবর্তী দুই রাষ্ট্রের নিজস্ব আইন দ্বারাই পরিচালিত হয়।

তেহরান শান্তি স্থাপনের জন্য সাতটি সুনির্দিষ্ট শর্তের বার্তা কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। গালিবাফ জানান, তারা এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছেন এবং এ বিষয়ে বল এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি অর্থ অবমুক্ত করা, সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা। গত জুন মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সই হওয়া সমঝোতারই অংশ এসব দাবি। ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে, ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তব। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এগুলোর বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন গালিবাফ। ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, বাণিজ্যিক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের।

স্পিকার আরও বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থার অভাবই বর্তমান চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে প্রধান বাধা। তিনি শর্ত দেন যে, যুক্তরাষ্ট্র যদি কোনো অতিরিক্ত শর্ত জুড়ে না দেয়, বিশ্বাস ভঙ্গ না করে এবং সমঝোতা মেনে চলে, তবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

পাশাপাশি মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তাদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মধ্যস্থতার অনুরোধের বিষয়টিও তুলে ধরেন গালিবাফ।

তিনি ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার বিষয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে পরাজয়ের মুখে পড়তে হবে এবং নতুন কংগ্রেসের পক্ষ থেকেও তিনি রাজনৈতিক চাপের মুখে পড়বেন। তাঁকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক চাপে পড়তে হবে।

এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কারের যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে, সে বিষয়টিকেও উত্তেজনার প্রেক্ষাপটে দেখা হচ্ছে। ইরানের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ বন্ধে টাস্কফোর্স করেছে যুক্তরাষ্ট্র, আদৌ কি এটি কাজে আসবে।

এই বিভাগের আরো খবর