1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, মোট মৃত্যু ৮১৬ - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, মোট মৃত্যু ৮১৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮১৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ৬৯১ জন জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৬১৩ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

এই বিভাগের আরো খবর