1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

ভোটের বাকি আর মাত্র দুই দিন। এমন সময় এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (EASD) প্রকাশ করলো ভোটের সম্ভাব্য ফল নিয়ে তাদের জরিপ। যেখানে উঠে আসা তথ্যে জামায়াতে ইসলামীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।

দেশের ৩০০টি সংসদীয় আসনের ৪১,৫০০ জন মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপটি তৈরি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অধিকাংশ ভোটার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন।

জরিপ বিশ্লেষণে দেখা যায়, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল এবং সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ এখন বিএনপি-কে সমর্থন দিচ্ছে।

রাজনৈতিক দলের জনপ্রিয়তা:

জরিপের সামগ্রিক ফলাফল অনুযায়ী, বাংলাদেশের অধিকাংশ ভোটারের প্রথম পছন্দ বিএনপি। সর্বোচ্চ ৬৬.৩% ভোটার বিএনপি-কে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর বিপরীতে জামায়াতে ইসলামী ১১.৯%, এনসিপি ১.৭%, জাতীয় পার্টি ০.৪% এবং স্বতন্ত্র প্রার্থীরা ২.৬% সমর্থন পেয়েছেন।

আসন প্রাপ্তির পূর্বাভাস:

জরিপ অনুযায়ী, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। এছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৪৬টি, জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করা হয়েছে। ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে জরিপে।

প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ:

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ৬৮ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে সমর্থন করেছেন। আর শফিকুর রহমানের পক্ষে ১৪ শতাংশ এবং নাহিদ ইসলামের পক্ষে ২ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন।

নারী ও তরুণ ভোটারদের ঝোঁক:

নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি। যেখানে ৭১.১% নারী ভোটার দলটিকে সমর্থন দিচ্ছেন। জরিপে ১৮-৩০ বছর বয়সী তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল ৩৭.২%।

আওয়ামী লীগ ভোটারদের অবস্থান:

পূর্বে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের একটি বড় অংশ এখন পরিবর্তনের পক্ষে। এদের মধ্যে ৮০% আসন্ন নির্বাচনে বিএনপি-কে এবং ১৫% জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সরকার গঠন নিয়ে প্রত্যাশা:

জরিপে অংশগ্রহণকারী ৬৬.৪% মানুষ বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে।

এই বিভাগের আরো খবর