1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হিলিতে শুরু ‘গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচি কটিয়াদী স্বাস্থ্য কেন্দ্রে ৮ মাস যাবত ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জনগণ মধ্যনগর উপজেলায় প্রভাবশালী মহল মনাই নদীতে দুইটি ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের ‘রোডম্যাপ’ ইরানের শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে স্ত্রীসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট মধ্যরাতে টিকাদান কেন্দ্রে হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো ভবন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ শিশু।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৪৯টি শিশু মারা গেছে।

এ ছাড়াও ২৪ ঘণ্টায় ১২৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এ সময়ে ৮৬৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এই বিভাগের আরো খবর