1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৮৫৭ জন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই শিশুর মুক্তি মিলল, শূন্যরেখায় এখনো ৫ প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে, দুর্ভোগে শত শত যাত্রী রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ সতীর্থদের নিয়ে খুবই গর্বিত—লিওনেল মেসি ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৮৫৭ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ১১:৫৭ এএম
শেয়ার করুন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ১৬ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৮৫৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪ জনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮৯ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২২ হাজার ৯৩৮ জন রোগী।

এই বিভাগের আরো খবর