1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৭০০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য দিচ্ছে বিশ্বব্যাংক - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

৭০০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪ ২:১৩ পিএম
শেয়ার করুন

বাংলাদেশে আশ্রিত বাস্তচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্যে ৭০০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস (মঙ্গলবার) মৌলিক পরিষেবা প্রদান এবং বাংলাদেশে স্বাগতিক সম্প্রদায় ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা উভয়ের জন্য দুর্যোগ এবং সামাজিক স্থিতিস্থাপকতা তৈরি করতে মোট ৭০০ মিলিয়ন ডলারের দু’টি প্রকল্প অনুমোদন করেছে। ২০১৭ সাল থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতার কারণে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে অন্যতম।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, রোহিঙ্গা সঙ্কটটি সপ্তম বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই সমাধানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একইসঙ্গে স্বল্পমেয়াদী, জরুরি প্রয়োজনগুলোকেও সমাধান করা প্রয়োজন। তাই বিশ্বব্যাংক এই জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

জানা গেছে, এই ৭০০ মিলিয়ন ডলারের মধ্যে ২৯২.৫ মিলিয়ন ডলার অনুদান, আর বাকীটা সফট লোন আকারে দিবে বিশ্বব্যাংক।

বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু এবং তাদের অর্ধেকের বয়স ১৫ বছরের নিচে। দুটি প্রকল্পই নারী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর ওপর সংকটের ভিন্ন ধরনের প্রভাবকে বিবেচনায় রেখেছে। জেন্ডারভিত্তিক সহিংসতা; নিরাপদ ব্যবস্থাপনা, জেন্ডার স্পর্শকাতর ও জলবায়ু সহিষ্ণু স্যানিটেশন ও হাইজিন সুবিধা, নিরাপত্তার জন্য সৌর বিদ্যুতের সড়ক বাতি এবং কমিউনিটিভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ওপর নারীদের জন্য প্রশিক্ষণসহ নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা দূর করতে প্রকল্প দুটিতে সুনির্দিষ্ট কার্যক্রম রয়েছে।

এই বিভাগের আরো খবর