1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশেষে শিশুটি জীবিত উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

অবশেষে শিশুটি জীবিত উদ্ধার

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬ ৫:৪৯ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার ফলপট্টি এলাকা থেকে শিশু অপহরণের পর তাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে পৌরসভাস্থ পাবলিক টয়লেটের সামনে থেকে একটি শিশু অপহরণের ঘটনা ঘটে।শিশুটি বড়চওনা ইউনিয়নের কুতুবপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী দম্পতির।তারা দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী।নুরজামাল নামে ৮ বছরের তাদের আরেকটি ছেলে রয়েছে।ঘটনার দিন সোহেলের স্ত্রী নুরজাহান বেগম ৭ মাসের শিশু নুর মোহাম্মদ নিয়ে তালত্বলা চত্বরে ভিক্ষা করতে আসে।নুরজাহান জানায়,আমার ছেলেকে বাহিরে রেখে টয়লেটে গেলে অভিযুক্ত স্বপ্না (৩৬)পূর্ব পরিকল্পনা অনুসারে দ্রুত তাকে নিয়ে পালিয়ে যায়।নুরজাহানের ডাকচিৎকার শুনে, স্থানীয়রা হারিয়ে যাওয়া শিশুটির অনেক খোঁজখুজির পরও সন্ধান পাননি।

পরে নুরজাহানের স্বামী সোহেল রানা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় একটি অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ এসআই জাহাঙ্গীর আলম নেতৃত্বে কালিয়াকৈর এনায়েতপুর থেকে মাত্র ৭ ঘন্টার মধ্যে শিশুটি জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

নুরজাহানের ভাষ্যমতে স্বপ্না জেলা শহরে বেশি ভিক্ষা করে।সখীপুর বাজারে স্বপ্নার সাথে দেখা হলে জানতে পারে মাঝে মাঝে সখীপুরও আসে।তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর এলাকার কাশিমপুরে।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো হেলাল উদ্দিন বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *