1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৩:৪০ পিএম
শেয়ার করুন

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী এলাকায় অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের অভিযোগে মো. শফি উদ্দিন ওরফে ছদ্দিন মিয়া (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক শফি ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার জামালদহ ১৬৫ ওসুল পুকুরি গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে।

৭ মে মঙ্গলবার সকালে তিস্তা ব্যাটালিয়ন-২, ৬১ বিজিবি কালিরহাট বিওপির হাবিলদার আটক ভারতীয় নাগরিকের নামে মামলা দিয়ে লালমনিরহাট পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করেন।

বিজিবি ও পুলিশ জানায়, ৬ মে মঙ্গলবার দিবাগত রাত ২টায় পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী সীমান্তের মেইন পিলার ৮৫৭/৬ নম্বর ম্যাফসীটের ৭৮এফ/৩ উপপিলারের প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পাড়া নামক ফাঁকা স্থান থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক শফি উদ্দিনকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি। আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর