1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
স্পেনে মুসলিমদের বিদেশি তকমা ও বর্ণবাদী বিদ্বেষ মানিক পশারীর মৃত্যু ও সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৩ পিএম
শেয়ার করুন

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে মোজাফফর  হোসেন  (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এর আগে বুধবার রাত আনুমামিক আটটার  দিকে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকার ভোটহাট বাজার থেকে মোজাফফর হোসেনকে আটক করা হয়।

আটক মোজাফফর ভারতের কোচবিহার  জেলার  সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ  এলাকার  মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি সূএ জানায়,  বুধবার  রাতে লালমনিরহাট  বিজিবির আওতাধীন বাগভান্ডার  বিওপির সীমানা পিলার ৯৫৭ এর পাশ দিয়ে দুজন  ভারতীয় নাগরিক  অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের  ৬০০ গজ অভ্যন্তরে ভোট হাট বাজারে এসেছিলেন।

এ সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের  একটি  দল তাদের আটক  করে জিজ্ঞেসাবাদ করে। প্রাথমিকভাবে ওই দুই ব্যক্তি গ্রেরেতার এড়াতে  তারা  বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন। এ সময় বিজিবি  তাদের চ্যালেঞ্জ করলে  একজন দৌড়ে  ভারতের  অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে আটক করে  ভুরুঙ্গামারী  থানায় হস্তান্তর করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধীনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী একজন ভারতীয়  নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে  একজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর