1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই : বিএনপি মহাসচিব - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই : বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৩ পিএম
শেয়ার করুন

শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঘুষ চাইলেই তাকে আইনে দিতে হবে। অন্যায় আমরা করতে দেব না। আওয়ামী লীগ দেশটাকে খোবলা করে ফেলছে। হিন্দুদের বাড়িঘরে হামলা হয়নি। তবে উদ্দেশ্য ছিল ভারতের। আওয়ামী লীগ মানুষকে ভাগ করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। শেখ হাসিনার ক্ষমা নেই। তার বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭-১৮ বছরে যে সম্পদ লুট হয়েছে। তার জন্য আন্দোলন করেছি। আন্দোলনে কারো চোখ, কারো পা ভেঙে পঙ্গু হয়েছে। আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এতো মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজ শেখ হাসিনা চলে গেছে। কিন্তু দেশকে ফকির করে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীন হলেও পুরোপুরি না। কারণ আন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। সে বিএনপির না। আমরা চাই এই সরকার দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাক যেনো ভোট দিতে পারি। আমরা তাদেরকে পরাজিত করেছি। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। তরুণ যুবকদের প্রাণ গেছে। আজকে সুযোগ এসেছে নতুন করে দেশ তৈরির। আমরা সংবিধান এমনভাবে তৈরি করব যেনো সাধারণ মানুষ তার অধিকার ফিরে পায়।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যারা দেশ পরিচালনা করছেন, সঠিকভাবে দেশ পরিচালনা করবেন। যেনো আবারও খেসারত দিতে না হয়। তাই আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। আগামী নির্বাচন যেনো ভাল হয় সে কারণে সকলকে সহযোগিতার আহ্বান জানাই।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘কোনো মানুষের ওপর অন্যায়, জুলুম করবেন না। যারা সংখ্যালঘু আমাদের আমানত। সামনে দুর্গাপূজা আসছে। তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। হিন্দু ভাইরা শান্তিতে যেনো পূজা করতে পারে। বাংলাদেশে কোনো কোন্দল হয় না। শেখ হাসিনা ভারত থেকে যেনো কোনো চক্রান্ত করতে না পারে।’

রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেত্রীসহ হাজার হাজার নারী-পুরুষ।

এই বিভাগের আরো খবর