1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আনন্দলোক স্কুলের শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের "পুষ্পায়ন" কর্মসূচি - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

আনন্দলোক স্কুলের শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের “পুষ্পায়ন” কর্মসূচি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৪০ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এর উদ্যোগে আনন্দলোক স্কুল শিশুদের নিয়ে শুরু হয়ে ছয় মাসব্যাপী শিক্ষাদান কর্মসূচি “পুষ্পায়ন”। স্কুলের শিশুদের জন্য আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু–বান্ধব কার্যক্রম পরিচালনা করবেন তারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীদের নিয়ে শালবন বিহার পরিদর্শনের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা, রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লার রোটারিয়ানবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা।

ঐতিহ্যবাহী শালবন বিহারের স্থাপত্য, সাংস্কৃতিক ইতিহাস ও পুরাতাত্ত্বিক গুরুত্ব শিশুদের সামনে তুলে ধরেন রোটারেক্ট সদস্যরা। পরবর্তীতে দিনব্যাপী শিশুদের গান, কবিতা, পিলো পাসিং, মার্বেল দৌড়, বেলুন ফুলানোসহ নানা মজার প্রতিযোগিতা ও পরিবেশনায় পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। শিশুদের নৃত্য ও সংগীত পরিবেশনায় যুক্ত হয় বাড়তি রঙিন আমেজ, যা আনন্দলোক স্কুলকে পরিণত করে এক উচ্ছ্বাসময় মিলনমেলায়।

রোটারেক্ট ক্লাবের সেক্রেটারি মোঃ আল-আমিন শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, “আজকে যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এডভোকেট হবে, উদ্যোক্তা হবে, সর্বোপরি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। তাই তাদের শুরুটা হওয়া উচিত সঠিক দিকনির্দেশনায়। রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট পুষ্পায়নের মাধ্যমে চেষ্টা করবে শিশুদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে শৈশব থেকেই তাদের ২১শ শতাব্দীর সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে।”

রোটারেক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, “পুষ্পায়ন আমাদের কাছে শুধু একটি প্রজেক্ট নয়—এটি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। এই অঞ্চলের শিশুদের জন্য কিছু করতে পারা আমাদের সৌভাগ্য। প্রতিটি শনিবার যখন আমরা শিশুদের পাশে দাঁড়াতে যাবো, তখন শুধু রোটারেক্ট নয়, পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবো, এটাই আমাদের গর্ব। আশা করি ‘পুষ্পায়ন’ শিশুদের শেখার আগ্রহ বাড়াবে, তাদের আত্মবিশ্বাস গড়বে এবং সামান্য হলেও তাদের ভবিষ্যতের পথে আলো জ্বালবে। আমাদের এই ছোট্ট উদ্যোগ এলাকার মানুষের জন্য স্থায়ী ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *