1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্দোলনে নিহত ছাত্রের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের

আন্দোলনে নিহত ছাত্রের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ৯:৩২ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রাজধানীর পল্লবীর শিক্ষার্থীর বাসভবনে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ (২৬ আগষ্ট) সোমবার দুপুরে ছাত্র- জনতার আন্দোলনে গত ১৯ জুলাই আইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আসিফ ইকবাল এর ঢাকার পল্লবীর বাসভবনে যান আমিনুল হক।

আমিনুল হক যখন শহীদ আসিফ ইকবালের পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসভবনে আসেন,সেখানে এক শোকবহ পরিবেশ তৈরি হয়। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন এর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় আমিনুল হক বলেন, ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্হান হবে না।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ছাত্র-জনতার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়ি যাচ্ছি জানিয়ে তিনি বলেন, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র-জনতার পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব। আমরা সর্বদা তাদের পাশে রয়েছি, ইনশাআল্লাহ থাকবো।

এসময় স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর