1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আবারও ওয়াকআউট করল জামায়াত - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

আবারও ওয়াকআউট করল জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৭:২০ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে সন্ধ্যা ৬টার দিকে বিরোধী দলের নেতা জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

তিনি বলেন, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজকে যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। আমরা তাই ওয়াকআউট করছি। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান।

তার এ বক্তব্যের আগেই জেলা পরিষদ (সংশোধিত) এবং পৌরসভা (সংশোধিত) বিল কণ্ঠভোটে পাস হয়।

এছাড়া, আজ জাতীয় সংসদে ১২টি বিল পাস হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস হয়।

পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ রহিত করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ পাস করা হয়েছে।

এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিত করে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬ এবং একই অধ্যাদেশ রহিত করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাস করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *