1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আবারো মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা

আবারো মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৯:৫৬ এএম
শেয়ার করুন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) আবারো চালু হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে, নতুন শিক্ষাক্রমের এই বিষয়টিসহ বেশকিছু বিষয় বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আগামী শিক্ষাবর্ষ ২০২৫ সাল থেকে মাধ্যমিকে বিভাগ চালু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার মাউশি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবে না মর্মে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর পরিপত্রের জরুরি নির্দেশনা অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠাতব্য) জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে।

এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। যাতে তারা এক শিক্ষাবর্ষের মধ্যেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে।

২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৩ শিক্ষাবর্ষের অনুরূপ শাখা বিভাজন, শাখাভিত্তিক বিষয়, নম্বর বিভাজন, মানবণ্টন, মূল্যায়ন প্রক্রিয়া ইত্যাদি প্রযোজ্য হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা।

এই বিভাগের আরো খবর