1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমরা চাই অস্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে: আমিনুল হক - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আমরা চাই অস্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে: আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৯ পিএম
শেয়ার করুন

নিজেদের মধ্যে ভ্রাতৃত্ত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশে নতুন ভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমরা চাই অস্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেনো, তাদেরকে নিয়ে আমরা একটা অস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী এমপি এবং আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তা; যাদের নির্দেশে আমাদের হাজার হাজার ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের রক্ত কখনও বৃথা যাবে না। হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা মিরপুর জোনের আয়োজনে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হামদ-নাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

এসময় পল্লবীর দারুর রাশাদ মাদ্রাসা, বায়তুস সালাম মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক ও স্হানীয় গণ্যমান্য মুরুব্বিয়ানসহ বিপুল সংখ্যক মুসুল্লিয়ানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর