1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমাদের নেতা তারেক রহমান বিএনপিকে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন: আবুল কালাম - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

আমাদের নেতা তারেক রহমান বিএনপিকে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন: আবুল কালাম

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১০:১১ পিএম
শেয়ার করুন

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দলকে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এই দলকে ভাঙতে দেননি। শেখ হাসিনা বিএনপিকে ভাঙার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারেনি। আমরা দীর্ঘ ১৭ বছর মামলা-হামলা, গুম-খুন সহ্য করেছি, কিন্তু আমরা দল থেকে বিচ্যুত হইনি। আমাদের নেতা তারেক রহমান এই দলকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে এনেছেন।
বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। ৮০ বছর বয়সে তিনি সাত বছর জেল খেটেছেন। তাকে বারবার চাপ দেওয়া হয়েছিল বিদেশ চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেছেন বিদেশে আমার কোন ঠিকানা নেই, আমি এই দেশেই থাকবো, তিনি আপোষ করেননি। আজ বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে বিপ্লব, সে বিপ্লবের মহানায়ক তারেক রহমান। বিপ্লব ঘটিয়ে দেশের জনগণের জন্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন। দেশের মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া তার একটি সন্তানকে হারিয়েছেন।এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *