সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল

ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট অবতরণের কারণ জানাল বেবিচক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ ১২:৫২ পিএম
Advertisement
শেয়ার করুন

বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে বিমান চলাচলের চুক্তি নেই। ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের ঘটনাও ঘটেনি। ‘ইসরায়েল থেকে বিমান এল ঢাকায়’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষাপটে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ শনিবার বেবিচকের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচ্য। এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত ৭ এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে সন্ধ্যা সাতটা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং কার্গো নিয়ে রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। আরেকটি গত ১১ এপ্রিল সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং পরে রাত ১২টা ২৯ মিনিটে কার্গো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে উল্লেখ করে আরও বলা হয়, বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও ইউরোপের একটি গন্তব্যে গিয়েছে।

এই বিভাগের আরো খবর