রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত, আহত ৬ খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা, হাসপাতালে ভর্তি খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে: রামজি ইজেলদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খেলতে গিয়ে আহত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইরানের সঙ্গে স্থায়ী পারমাণবিক চুক্তি চান ডোনাল্ড ট্রাম্প ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

ইসলামিক ফাউন্ডেশনে ৩ মাস মেয়াদি আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৪১ এএম
Advertisement
শেয়ার করুন

মাদ্রাসা ও সাধারণ শিক্ষাধারায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন একটি বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ৩ মাস মেয়াদি ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’-এর ৩য় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে আরবি ভাষা ইনস্টিটিউটে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই কোর্সটি পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজ (IF Deeny Dawat & Culture Dept।

ভর্তির যোগ্যতা ও আসন

  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আসন সংখ্যা: প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়া ও ফি

  • কোর্স ফি: প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্সের ফি ৫ হাজার টাকা।
  • ফি জমা: কোর্স শুরুর আগে সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে এই টাকা জমা দিতে হবে।
  • ফরম সংগ্রহ: বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা উত্তর পাশের মার্কেটের তৃতীয় তলার আরবি ভাষা ইনস্টিটিউট থেকে ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করা সম্ভব।
  • জমা দেওয়ার নিয়ম: পূরণকৃত ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

ক্লাস ও সময়সূচি

বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন।

এই কোর্সে সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) ক্লাস অনুষ্ঠিত হবে।

সাধারণত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলার কথা থাকলেও কর্তৃপক্ষ প্রয়োজনে সময় পরিবর্তন করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল। *বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন।

প্রতিদিন ২টি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস অনুষ্ঠিত হবে, যার প্রতিটির ব্যাপ্তি হবে ১ ঘণ্টা। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে সরাসরি এসব ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সকল কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • আবেদনে যোগ্যতা।
এই বিভাগের আরো খবর