1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর
উপজেলায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ।
বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কালিয়াকৈর আলহাজ্ব খবির উদ্দিন সুপার মাকেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে একদল স্বার্থন্বেষী মহল দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এস আলমকে ইসলামী ব্যাংকে দেখতে চায় না সচেতন গ্রহকরা । এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামি ব্যাংক যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার ইসলামি ব্যাংক ধ্বংসের একই ভাবে অপচেষ্টা চালাচ্ছে। সচেতন গ্রহকরা ইসলামি ব্যাংক কে রক্ষা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম, মাওঃ মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাষ্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর