
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কি-বোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব।
সিনেটের তথ্য অনুযায়ী, প্রতিদিনের সাধারণ কম্পিউটিং কাজগুলোকে আরও গতিশীল করতে নিচের শর্টকাটগুলো কার্যকর ভূমিকা পালন করে।
প্রতিদিনের কম্পিউটিং সহজ করতে কিছু প্রয়োজনীয় শর্টকাট জেনে রাখা ভালো।
প্রয়োজনীয় কি-বোর্ড কমান্ড
- Ctrl + A: সব তথ্য বা ফন্ট একসঙ্গে নির্বাচন করা।
- Ctrl + C বা Ctrl + Insert: নির্বাচিত লেখা বা ছবি কপি করা।
- Ctrl + V বা Shift + Insert: কপি করা বস্তু অন্য কোথাও পেস্ট করা।
- Ctrl + X: কোনো ফাইল বা লেখা কাট করে সরিয়ে নেওয়া।
- Ctrl + Z: ভুল সংশোধনে আগের অবস্থায় ফিরে যাওয়া।
- Ctrl + Y: বাতিল করা কাজ পুনরায় ফিরিয়ে আনা।
- Ctrl + N: ফাইল এক্সপ্লোরার চালু থাকলে একই ফোল্ডার পাথে নতুন উইন্ডো খোলা।
- Windows key + F1: উইন্ডোজ–সংক্রান্ত সহায়তার জন্য বিং সার্চ চালু করা।
- Alt + F4: বর্তমানে চালু থাকা অ্যাপ বা উইন্ডো দ্রুত বন্ধ করা।
- Alt + Tab: সচল একাধিক অ্যাপ বা উইন্ডোর মধ্যে সহজে আনাগোনা করা।
- Shift + Delete: রিসাইকেল বিন ছাড়াই ফাইল স্থায়ীভাবে মুছে ফেলা।