1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ১:১৫ পিএম
শেয়ার করুন

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  সোমবার (৭ অক্টোবর) বিকেলে কালের কণ্ঠকে এ তথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সময়ের মতো এবার সরকারপ্রধানের কাছে ফল হস্তান্তর করা হবে না।

১৫ অক্টোবর সকাল ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। তবে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা করা হবে না।

এবারও আগের মতো এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। তবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার।

এ পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় ১১ আগস্ট। তবে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট সচিবালয়ে এক সভায় ১১ সেপ্টেম্বর থেকে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিভ শুরু করেন। পরে এসব পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা প্রশাসন।

এই বিভাগের আরো খবর