1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার আ.লীগপন্থী দুই শিক্ষকের দখলে থাকছে বেরোবির বইমেলার দায়িত্ব - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

এবার আ.লীগপন্থী দুই শিক্ষকের দখলে থাকছে বেরোবির বইমেলার দায়িত্ব

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বারের মতো আয়োজিতো বই মেলার দায়িত্বও দেয়া হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের দুই সদস্যকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও জনসংযোগ পরিচালক মো. মাসুদ রানা।
জানা যায়, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. মাসুদ রানা নীল দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও তিনি নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন । সর্বশেষ ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করে আলোচনায় আসেন।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয় নীল দলের আরেক সদস্য রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন আল রশিদকে।

হারুন আল রশিদ বর্তমান নীল দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষও নির্বাচিত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটিরও সদস্য ছিলেন ।
জানা যায়, গত বছরও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল দলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ড.আপেল মাহমুদকেও এ দায়িত্ব দিয়ে ছিলেন। পরবর্তীতে সমালোচনার মুখে তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বারবার একই ভুলে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা।

এসব বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান এবং উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর