1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাদ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪ এখনকার যুদ্ধটা অনেক বড়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

এবার মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ ৯:২০ এএম
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ‌্যাল‌য়ের (ঢাবি) এবারের ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তি‌যোদ্ধার না‌তি-নাত‌নি‌ কোটা বাদ দি‌য়ে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মু‌ক্তি‌যোদ্ধার সন্তান‌দের জন‌্য কোটা রাখা হ‌য়ে‌ছে। বিষয়টিকে যৌ‌ক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন উপাচার্য।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।

ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৪ জন। এ ছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪ হাজার ৪৯৬ জন।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

এই বিভাগের আরো খবর