1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ - আজকের কাগজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ

এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৫:৩৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিলে এ ঘটনা ঘটে। নওফেলের ভাই অভিযোগ করেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক চসিক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। চব্বিশের আন্দোলনে ৫ অগাস্ট সরকার পতনের পর চশমা হিলের বাড়িতে আরো একাধিকবার হামলা ও আগুন দেওয়া হয়।

চশমা হিলের ওই বাড়িতে বৃহস্পতিবার রাতে ফের আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। তিনি বলেন, তার বাবার বাড়ি লক্ষ্য করে ‘পেট্রল বোমা ছোড়া হয়’।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বুধবার উপস্থিত ছিলেন নওফেল। ওই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা।

সেদিন সম্মলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানও। সেদিন মাগুরার বাড়িতে সাকিবের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়েছে।

মহিউদ্দিন পুত্র সালেহীন তার ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, “আজ আবারও আমার প্রয়াত পিতা, জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আমাদের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

“এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, এটি একটি পরিবারের নিরাপত্তার ওপর আঘাত, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত এবং আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা।”

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন।

পোস্টে যুক্ত করা তিনটি ছবিতে দেখা যায়, মহিউদ্দিন চৌধুরীর বাড়ির সামনের রাস্তায় কয়েকজন ব্যক্তি জড় হয়েছেন। তারমধ্যে একজন সীমানা প্রাচীর বেয়ে ভবনের দ্বিতীয় তলার সানশেড ঘেষে দাঁড়িয়ে আছেন।

অন্য এক ছবিতে ওই ব্যক্তিকে দেয়ালের উপর হেঁটে রাস্তার দিকে ফিরে আসতে দেখা যায়। তখন তার পিছনে আগুন জ্বলছিল।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “
সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে
“স্থানীয়দের তৎপরতায় ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। পরে পুলিশ টহল টিমও সেখানে গিয়েছিল।”

ওই ঘটনার সময় মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যরা ওই বাড়িতে ছিলেন না জানিয়ে ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, সে সময় শুধু কয়েকজন নিরাপত্তা কর্মী ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর