1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কনস্টেবল অমি দাশের তিনদিনের রিমান্ড! - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

কনস্টেবল অমি দাশের তিনদিনের রিমান্ড!

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৯:০৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন নির্দেশনা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইন-১৯২৩-এর মামলায় অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, গত ১২ আগস্ট রাত আটটায় খুলশী থানায় কর্মরত থাকা অবস্থায় অমি দাশ তার কাছে থাকা বেতারযন্ত্র থেকে সিএমপি কমিশনারের কৌশলগত বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং কৌশলগত আভিযানিক তথ্যও ফাঁস হয়ে যায়।

এই বিভাগের আরো খবর