1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
করোনায় প্রথম এক জনের মৃত্যু চট্টগ্রামে - আজকের কাগজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

করোনায় প্রথম এক জনের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:৪১ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় প্রথম এক জনের মৃত্যুর  হয়েছে। করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃত্যু হওয়া ব্যাক্তির নাম শফিউল ইসলাম তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে, নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এদিনও নগরের চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৮ জন। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

করোনা আক্রান্ত ব্যাক্তি নিজ বাড়িতে অবস্থান করায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *