1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাঁদলেন চিত্রনায়ক ফেরদৌস - আজকের কাগজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

কাঁদলেন চিত্রনায়ক ফেরদৌস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ ১০:৫৩ এএম
শেয়ার করুন

জাতীয় নির্বাচনের ভোটের মাঠে নেমেই জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২ হাজার ২৫৭ ভোট।

গতকাল রবিবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। এসময় কাঁদতেও দেখা যায় তাকে। পাশে ছিলেন স্ত্রী তানিয়া রেজা। ফেরদৌস স্মরণ করেন তার প্রয়াত বাবা ও শ্বশুরকে।

ফেরদৌসের কথায়, ‘বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।’

সঙ্গে যোগ করে ঢাকা-১০ আসন জয়ী ফেরদৌস বলেন, ‘এই ফুলের মালা আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করতে চাই। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।’

এই বিভাগের আরো খবর