
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশের অভিযানে গত মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ| এসময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়|
গ্রেফতারকৃতরা হল উপজেলার রতনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল নাঈম(৩৪), রাখালিয়াচালা গ্রামের তুহিন আহমেদ(২৫) ও মৃত সিদ্দিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন(২৬)|গ্রেফতারকৃতরা ছিনতাই চক্রের সদস্য| তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে|
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে রংপুর থেকে যাত্রী নিয়ে রাজধানী মহাখালীর দিকে যাচ্ছিলেন প্রাইভেটকারটি। এদিকে রাতের দুইটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়াল সেতুর মাঝখানে পৌছালে পিছন থেকে দুটি মোটরসাইকেল ওই প্রাইভেটকারের গতিরোধ করে চার যুবক। এসময় ছিনতাইকারীরা ওই গাড়ির চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮৫০০শত টাকা ও প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার ৩০ মে সকালে গাড়ির মালিক নিপু মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন| এদিকে এ ঘটনার পর থেকেই পুলিশের একটি টিম তদন্তে নামে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার রতনপুর এলাকা থেকে গত সোমবার রাতে গাড়ি উদ্ধার করে পুলিশ। এসময় দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার বিকালে রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার মুল হোতা এখনো পলাতক রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানা যায়, ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।