1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে কটিয়াদী ও মনোহরদী সীমান্তবর্তী এলাকায় গণস্বাক্ষর ও মানববন্ধন - আজকের কাগজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স-সাইবার ল্যাব উদ্বোধন কুড়িগ্রামে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শাহাজাহানের ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে কটিয়াদী ও মনোহরদী সীমান্তবর্তী এলাকায় গণস্বাক্ষর ও মানববন্ধন ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে কাভার্ডভ্যান- সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে কটিয়াদী ও মনোহরদী সীমান্তবর্তী এলাকায় গণস্বাক্ষর ও মানববন্ধন

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫১ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও মনোহরদী উপজেলার দুই সীমানার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে চরপুক্ষিয়া খোরশেদ মিয়ার খেয়াঘাট থেকে জামতলী মোর পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে আয়োজিত মানববন্ধনে চরপুক্ষিয়া ও চরগোহাললবাড়িয়া এলাকার সর্বস্তরের অধিবাসী অংশগ্রহণ করেন। বক্তারা অত্যন্ত ক্ষুভ ও আক্ষেপের সাথে বলেন, স্বাধীনতার বহু বছর পেরিয়ে গেলেও ব্রহ্মপুত্রের এই দুই পারের মানুষের চলাচলের একমাত্র ভরসা, একটি ঝুকিপূর্ণ খেয়া নৌকা, যা বর্ষাকালে নদী পারাপারে, হয়ে উঠে জীবন ঘাঁতী।নদীর দুইপারেই সুন্দর সড়ক সংযোগ থাকলেও একটি সেতুর অভাবে পুরো এলাকায় সরকারের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে।
জালালপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি শামসুল আলম এবং সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান স্থানীয় এমপি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা নির্বাচনের আগে বারবার এখানে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজপর্যন্ত বাস্তবায়ন হয়নি। চরগোহালবাড়িয়া এলাকার মোঃ সোহাগ হোসেন বলেন,, উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায়, অসুস্থ রোগীদের জরুরী ভিত্তিতে, হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নদী পার হয়ে স্কুলে যাচ্ছে। অপরদিকে কৃষক তাদের জমির উৎপন্ন ফসল সময় মত বাজারে পৌঁছাতে না পারলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে।
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও কিশোরগঞ্জ – ২, আসনের এমপি দের, তাদের নির্বাচনের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দিয়ে, তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কটিয়াদী ও মনোহরদী উপজেলার প্রায় লক্ষাদিক মানুষের সামাজিক ও অর্থনৈতিক ভাগ্য বদলের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারি কটিয়াদী ও মনোহরদী উপজেলা সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং অনতিবিলম্বে জায়গাটি সরজমিনে পরিদর্শন করে, টেকসই একটি সেতু নির্মাণে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এই বিভাগের আরো খবর