1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৬:২১ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’এর উদ্যোগে নবীন বরণ এবং প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,”আজ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা তোমরা অনেক মেধাবী। ১০০ এরও বেশি শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তোমরা ভর্তি হয়েছো। ১২ তারিখে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যেন এমন কিছু না করো যাতে তারা বিপদে পরে, তাদের প্রতি তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিও।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “১৯ তম ব্যাচের সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিন্দন জানাই। আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু দু’মুঠো ভাত খাওয়ার জন্য উচ্চ শিক্ষা প্রদান করেনি বরং একটি সফল জাতি গঠনের জন্য শিক্ষা প্রদান করেছে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন তাদের প্রতি অনেক শুভকামনা ও দোয়া রইলো তারা যেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।”

বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদার বলেন,” নবীন সকলকে শুভকামনা জানাই, তোমরা কঠিন প্রতিযোগিতামূলক পরিক্ষার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছো। সেই সাথে অনেক শিক্ষার্থী বিদায় হয়ে যাচ্ছো। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান বিভাগকে বিশ্ব দরবারে তুলে ধরবে এই প্রত্যাশা করি।”

এই বিভাগের আরো খবর