1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬ ১০:০১ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নটরডেমিয়ান পরিবারের উদ্যোগে ১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৩০২ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সম্পাদক রকিবুল ইসলাম রিয়াদসহ নটরডেম কলেজ থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন,’আমরা সবাই জানি, নটরডেম কলেজ সবসময়ই অন্যদের থেকে আলাদা, সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সবসময় চেষ্টা করতে হবে ভিন্ন ও অর্থবহ কিছু করার, যা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করবে।ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবো।’

সংগঠনের সভাপতি পিয়াস রন্জন বিশ্বাস বলেন, ‘ আজকের এই মানবিক আয়োজন ১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সাথে ইফতার আমাদের সংগঠনের মূল চেতনা, মানবতা, ঐক্য ও দায়বদ্ধতার এক সুন্দর প্রতিফলন। আমাদের লক্ষ্য এটি শুধু একটি সংগঠন নয়, বরং একটি শক্তিশালী পরিবার, যা বিশ্ববিদ্যালয় এবং সমাজে একটি অনুকরণীয় উদাহরণ হবে।’

এই বিভাগের আরো খবর