1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর মধ্যে গ্রুপ জীবন ও সহযোগী স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এই চুক্তি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী বীমা সুবিধাদির তফসিল অনুযায়ী জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র উপস্থিতিতে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

‎উক্ত চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন অনুষদের ডিন, ডেপুটি ডাইরেক্টর (হিসাব) মো. নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের প্রধান ড. মাহমুদুল হাসান খান (সোহাগ) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেনিথ ইসলামী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সংগঠন প্রধান মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং জেনারেল ম্যানেজার মো. নাসির উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎উল্লেখ্য, শীঘ্রই কুবি শিক্ষার্থীদের জন্য সেমিস্টার প্রতি ১০০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা চালু করণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *